আজকের রাশিফল
প্রকাশ : ০৯ জুলাই ২০১৩, ১৮:১০
১০ জুলাই ২০১৩ খ্রিস্টাব্দ, বুধবার
আজ ২৬ আষাঢ় ১৪২০ বঙ্গাব্দ এবং ৩০ শাবান ১৪৩৪ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ কর্কট রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫.৩১ মিনিটে এবং সূর্যাস্ত ৬.৫২ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি কর্কট রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা:১। আপনার ওপর প্রভাবকারী গ্রহ রবি ও চন্দ্র। আপনার শুভসংখ্যা:১ ও ২। শুভবার:রবি ও সোমবার। শুভরত্ন:চুনী ও চন্দ্রকান্ত মণি।
প্রকৃতিগতভাবে আপনি: বুদ্ধিমান, মেধাবী ও ব্যক্তিস্বাতন্ত্র্যবাদী। আপনি দৃশ্যত চাপা ও রিজার্ভ হলেও অত্যন্ত অনুভূতিপ্রবণ ও সংবেদনশীল। আপনার ধর্মীয় অনুভূতি ও নৈতিকতাবোধ প্রখর। পরিবার গোত্র ও দেশের প্রতি আপনার আনুগত্য শর্তহীন। সৃজনশীলতা ও সাহস দুই আছে আপনার মধ্যে। উচ্চাভিলাষী হলেও আপনি নীরবে ও অলক্ষ্যে লক্ষ্যপানে এগুতে চান। ইতিবাচক গুণাবলীর প্রাধান্য আপনাকে সাফল্যের সোপানে উন্নীত করবে।
জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব: ড. মুহাম্মদ শহীদুল্লাহ, কথাশিল্পী সলবেলো, ঔপন্যাসিক মারসেল প্রাউস্ট, ক্রিকেটার সুনীল গাভাস্কার, ব্লাক আনোয়ার, মতিনন্দী।
দ্বাদশ রাশির পূর্বাভাস
মেষ রাশি
২১ মার্চ-২০ এপ্রিল \ ভাই-বোনদের কারো আচরণে মনে কষ্ট পেতে পারেন। শরীর খুব একটা ভালো যাবে না। মন অবসাদগ্রস্ত হতে পারে। প্রত্যাশা পূরণের লক্ষ্যে কাজ করার চেষ্টা করুন। দাম্পত্য সম্পর্ক ভালো যাবে। কাজকর্মে স্বামী বা স্ত্রীর সহযোগিতা পাবেন।
বৃষ রাশি
২১ এপ্রিল-২০ মে \ কর্মপরিবেশ কিছুটা অনুকূল থাকবে। কর্মস্থলে প্রভাবশালী কারো সহযোগিতা পেতে পারেন। যে কোন কাজে চিন্তাভাবনা করে অগ্রসর হওয়ার চেষ্টা করুন। প্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিন। ভাই-বোন কারো আচরণ মনোকষ্টের কারণ হতে পারে। রোমাঞ্চ ও বিনোদন শুভ।
মিথুন রাশি
২১ মে-২০ জুন \ দিনটি মিশ্র সম্ভাবনাময়। চাকুরীজীবীদের কর্মপরিবেশ ভালো থাকবে। কর্মস্থলে প্রভাব পতিপত্তি বৃদ্ধি পেতে পারে। ব্যবসায়িক ক্ষেত্রে পরিশ্রম বৃদ্ধি পাবে। বিক্রয়-বাণিজ্যে লাভযোগ আছে। অন্যমনস্কতার কারণে ক্ষতিগ্রস্ত হওয়ার আশংকা আছে।
কর্কট রাশি
২১ জুন-২০ জুলাই \ বাণিজ্যিক যোগাযোগ ফলপ্রসূ হতে পারে। প্রাপ্ত তথ্যের উপর নির্ভর করতে পারেন। আর্থিক ব্যাপারে মন দুশ্চিন্তাগ্রস্ত থাকবে। তবে অর্থাভাবে কোন কাজ আটকেও থাকবে না। হঠাত্ অসুস্থবোধ করতে পারেন। দাতের সমস্যা দেখা দিতে পারে।
সিংহ রাশি
২১ জুলাই-২১ আগস্ট \ নতুন উদ্যমে কাজ শুরু করুন। কাজকর্মে উত্সাহ পাবেন। চলাফেরায় সতর্ক থাকার চেষ্টা করুন। অসাবধানতার জন্য শরীরে কোনো আঘাত পেতে পারেন। প্রিয় সান্নিধ্য আনন্দদায়ক হতে পারে। রোমাঞ্চ ও বিনোদন শুভ।
কন্যা রাশি
২২ আগস্ট-২২ সেপ্টেম্বর \ আর্থিক দিক ভালো যেতে পারে। কোনো আর্থিক পরিকল্পনা বাস্তবায়িত হওয়ার সম্ভাবনা আছে। অকারণ ঝুঁকি না নিলেই ভালো করবেন। কর্মপরিবেশ অনুকূল থাকবে। নিজে যথেষ্ট তত্পরতার প্রয়োজন আছে। পিতা বা পিতৃস্থানীয়দের সহযোগিতা পাবেন।
তুলা রাশি
২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর \ কোনো কারণে দুশ্চিন্তাগ্রস্ত হতে পারেন। চাকুরীজীবীদের জন্য দিনটি মিশ্র সম্ভাবনাময়। কর্মস্থলে অপ্রত্যাশিত কিছু ঘটতে পারে। অনাকাঙ্ক্ষিত কোনো বদলির সম্ভাবনা একেবারে উড়িয়ে দেয়া যায় না। সহকর্মীদের সহযোগিতা পাবেন। প্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিন।
বৃশ্চিক রাশি
২৩ অক্টোবর-২১ নভেম্বর \ আজ কাউকে ধারকর্জ না দিলেই ভালো করবেন। দিলে ফেরত পাওয়ার আশা না করাই ভালো। শরীর ভালো যাবে না। পিত্ত বা যকৃতের সমস্যায় ভুগতে পারেন। প্রয়োজনে চিকিত্সকের পরামর্শ নিন। অতিরিক্ত ঝাল মসলা না খেলেই ভালো করবেন।
ধনু রাশি
২২ নভেম্বর-২০ ডিসেম্বর \ কর্মপরিবেশ খুব একটা অনুকূল থাকবে না। কাজকর্মে মন বসানো কঠিন হবে। কারো সাথে বিরোধে জড়াতে পারেন। কলহ-বিবাদ এড়িয়ে চলতে পারলে ভালো করবেন। পুরনো কোনো বন্ধুর সাথে হঠাত্ দেখা হতে পারে। যাত্রা ও যোগাযোগ শুভ।
মকর রাশি
২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি \ চাকুরীজীবীদের জন্য দিনটি খুব একটা শুভ নয়। নতুন যারা চাকুরীতে যোগ দিয়েছেন তাদেরকে সতর্ক থাকতে হবে। কর্তৃপক্ষের প্রতি আনুগত্য প্রদর্শনের চেষ্টা করুন। পারিবারিক পরিবেশ খুব একটা অনুকূল নাও থাকতে পারে। সাংসারিক কাজে ব্যয় বৃদ্ধির আশংকা আছে। প্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিন।
কুম্ভ রাশি
২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি \ প্রণয়ে সাফল্য আসতে পারে। অভিভাবকদের অমতে বিয়ে না করলেই ভালো করবেন। অংশীদারি ব্যবসায় শুরু করার আগে ভালোভাবে চিন্তাভাবনা করুন। ব্যবসায়িক চুক্তির খুঁটিনাটি বিশ্লেষণ করে সিদ্ধান্ত নিন। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। সম্ভাব্য ক্ষেত্রে সন্তান লাভের যোগ আছে।
মীন রাশি
১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ \ রাজনীতিবিদদেরকে সতর্ক থাকতে হবে। নেতাদের বিরোধ বিতর্কে নিজেকে না জড়ালেই ভালো করবেন। তথ্যগত বিভ্রান্তি দেখা দিতে পারে। শরীর খুব একটা ভালো যাবে না। মন দুশ্চিন্তাগ্রস্ত থাকতে পারে। রোমান্টিক যোগাযোগ শুভ।