বিষ্টি পড়ে টাপুর টুপুর নদেয় এল বান —রবীন্দ্রনাথ ঠাকুর
বর্ষা
প্রকাশ : ০৯ জুলাই ২০১৩, ১৮:২৯
বর্ষার ঘন ঘোর
সারাদিন ভোর ভোর।
দিন রাত ঝরে জল
জল ধায় কলকল।
নদ নদী ভরে ঝিল
ভরে জল খাল বিল।
ঝিম ধরে ভেজা গাছ
নয়া জলে দৌড়ে মাছ।
সাড়া নেই পাখি মুখে
নেই গান হিম বুকে।
টুপটাপে দিন আর সারারাত
কারা যেনো সুরে পড়ে ধারাপাত।