মেঘের নূপুর

আজকে সুখে মেঘের ময়ূর পেখম মেলেছে ঝর ঝর ঝর, ঝুমুর ঝুমুর বৃষ্টি; কে যেন আজ দূর আকাশে বিজলি জ্বেলেছে চোখ ধাঁধানো কী অপরূপ সৃষ্টি। বৃষ্টি ঝরে টাপুর-টাপুর যায় না বোঝা সকাল-দুপুর ঝুমুর ঝুমুর মেঘের নূপুর বাজতে লেগেছে; রুক্ষ মাটির বুকে নতুন জীবন জেগেছে। উঠলো জেগে ঘাস, তরুরা উঠলো জেগে মন; সৃষ্টি সুখে গান গেয়ে যায় ব্যাঙরা সারাক্ষণ।