রিনিঝিনি বর্ষা

টাপুর টুপুর বৃষ্টি পড়ে গোমরা মেঘের মুখ দুষ্টু খোকা বন্দি ঘরে কষ্টে ভরা বুক। ঝরো ঝরো অঝোর ধারা একটু বিরাম নেই খুকুর পায়ে নূপুর বাজে বৃষ্টি আনন্দেই। সকাল দুপুর সন্ধ্যা রাতে ছন্দ বিরামহীন বৃষ্টিপরি বৃষ্টি মেয়ে নাচে তা ধিন ধিন। নৌকো দোলায় নতুন বাতাস কণ্ঠে মাঝির গান জলকে যাবে কেমনে বধূ মন করে আনচান। শাপলা পুকুর জলে ভরে, ডাহুকি উচ্ছল হেসে সারা কদম কেয়া জুঁই কামিনী দল। টাপুর টুপুর সারাটি দিন চোখের কোণে রং কোথায় বাজে ঘন্টাধ্বনি একটানা ঢং ঢং? দস্যি দলে মাতামাতি বৃষ্টি ভেজার ঘুম রিনি ঝিনি বর্ষা ধারায় দুই চোখে নেই ঘুম।