ইচ্ছে ছিলো

বৃষ্টি এলে যাই হারিয়ে মাঠ পেরিয়ে কাননদের বৃষ্টিগুলো কোমল মনে হাততালি দ্যায় আনন্দের। বৃষ্টি এলে কাজ থাকে না বাপ-চাচা আর মামাদের হেঁসেলঘরে ভাজাপোড়া, খিচুড়ি হয় আমাদের। মেঘের পানি বৃষ্টিটাকে টুকরো করে আটখানা তরু-লতা, গাছ ও নদী খুশিতে সব আটখানা। ভিজতে থাকে শার্ট-ফতুয়া, পাঞ্জাবি ও জামার শেষ বৃষ্টি এসে দ্যায় ভিজিয়ে আকাশ-নদী আমার দেশ। বৃষ্টি এলে আমরা সবাই নাও-ভেলাতে চড়ি ইচ্ছে ছিলো আষাঢ় মাসের বৃষ্টিটারে ধরি।