বর্ষারানি
প্রকাশ : ০৯ জুলাই ২০১৩, ১৮:৩৩
রিমি ঝিমি বৃষ্টি পড়ে
সূয্যি ওঠে হেসে,
ময়ূর নাচে পেখম মেলে
রূপকাহিনীর দেশে।
সাদা হলুদ কদম ফুলের
চোখে কত খেলা,
নীল আকাশে মেঘের দেশে
হাজার তারার মেলা।
গর্জে ওঠা মেঘের ডাকে
ঝরে পড়ে পানি,
সবুজ দেশে ফিরে এলো
বর্ষা ঋতুর রানি।