মেঘের ফাঁকে
প্রকাশ : ০৯ জুলাই ২০১৩, ১৮:৩৩
তপ্ত দুপুর শেষ হয়ে যায় বাতাস ঘুরে
সাদা মেঘে হালকা আলো যাচ্ছে দূরে।
ঘুড়ির মতো মেঘ ওড়ে দেখ আকাশ জুড়ে,
গাছের পাতা নেচে ওঠে গানের সুরে।
পাহাড়-নদী হাত মিলিয়ে ছবি আঁকে,
লালচে আভা কী অপরূপ মেঘের ফাঁকে।
সবুজ বনে শোঁ শোঁ বাতাস আমায় ডাকে,
ইচ্ছেগুলো ডানা মেলে উড়তে থাকে।