প্রথম দিনে

আজ আষাঢ়ের প্রথম দিনে বর্ষা ঋতুর প্রথম মাসে ঝিরি ঝিরি বৃষ্টি পেয়ে ব্যস্ত কৃষক জমি চাষে। আষাঢ় মানে মেঘলাবতীর বৃষ্টি কাঁদন অথৈ পানি আষাঢ় মানে ঝম ঝমা ঝম মিষ্টি সাড়া ঝন ঝনানি। আম, আনারস, জাম, কাঁঠালে রস-বর্ণে কৃষ্ণচূড়া কদম-কেয়া, বকুল চেরী, জারুল-পারুল রাঁধাচূড়া। কাগজ দিয়ে নৌকা ভাসান বালির বাঁধে স্রোতধারা কেমন ছুটে? ভীষণ মজা মন হয়ে যায় পাগলপারা।