ঝুমুর ঝুমুর
প্রকাশ : ০৯ জুলাই ২০১৩, ১৮:৩৫
ঝুমুর ঝুমুর নূপুর তালে মিষ্টি মধুর সুরে,
বৃষ্টি ঝরে গাঁ পেরিয়ে অনেক অনেক দূরে।
বাদলা দিনে খোকা খুকুর মন বসে না ঘরে,
যায় পালিয়ে করতে খেলা গাঁয়ের পথটি ধরে।
বৃষ্টি যেন খেলার সাথী খোকা খুকুর কাছে,
ঘর পালিয়ে তাই তো তারা খুশির নাচন নাচে।