রূপনগর মডেল স্কুল
এন্ড কলেজ
প্রকাশ : ০৯ জুলাই ২০১৩, ১৮:৪৩
অধ্যক্ষ
বিদ্যালয়টি প্রতিষ্ঠালগ্ন থেকেই সুনামের সঙ্গে সকল কার্যক্রম সম্পন্ন করে যাচ্ছে। এটি ঢাকা মহানগরীর ছেলে-মেয়েদের অন্যতম বিদ্যাপীঠ হিসেবে পরিচিত। আশা করছি সহযোগিতা পেলে বিদ্যালয়টি দেশের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানে রূপান্তরিত করা সম্ভব হবে। বিদ্যালয়টির বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে একাডেমিক কার্যক্রমের
পাশাপাশি শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধি ও সাধারণ জ্ঞান চর্চার মাধ্যমে প্রতিভা বিকাশের বিষয়টি বিশেষ গুরুত্বের সাথে বিবেচনা করা হয়। ভালো শিক্ষক পেলে ভালো শিক্ষার্থীদের অভাব হয় না। তবে ভালো ফলাফলের জন্য ক্লাসে পড়া দেয়া এবং ক্লাসে পড়া নেয়া খুবই গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। স্কুলের সাফল্য প্রত্যাশা করছি।