গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড

খেলার মাঠে বল কিংবা ব্যাডমিন্টনের শাটলককের মতো কোনো বস্তুকে সজোরে কোনো গন্তব্যে পাঠানোর কাজটি প্রায়ই করতে হয় খেলোয়াড়দের। আর এই কাজটি কে কতটা নিখুঁতভাবে এবং কতোটা জোরের সাথে করতে পারেন তার উপর অনেকাংশেই নির্ভর করে কোনো একজন খেলোয়াড়েরর সাফল্য। মজার বিষয় হলো, ফুটবল, ক্রিকেট, টেনিস বা বেসবলের মতো খেলায় যেখানে বলের গতি দেখে আমরা প্রায়শই এগুলোকে সবচেয়ে গতিশীল বলে মনে করি সেখানে নানা ধরনের খেলায় সবচেয়ে বেশি গতির ঝড় তোলার রেকর্ডটি কিন্তু আসলে ব্যাডমিন্টনের শাটলককের দখলে। আর বছরখানেক আগে এই রেকর্ডটি যিনি গড়েছিলেন তিনি হলেন মালয়েশিয়ার খ্যাতনামা ব্যাডমিন্টন খেলোয়াড় ট্যান বুন হ্যাওং। ট্যান তার একটি খেলায় হাতের র্যাকেট দিয়ে শাটলককে আঘাত হানার পর সেটির গতি উঠেছিল ঘণ্টায় ২৬১.৬ মাইল বা ৪২১ কিলোমিটার/ঘণ্টা অবধি এবং এখন অবধি এটিই হলো খেলার কোনো সামগ্রীর সবচেয়ে বেশি গতির গিনেজ রেকর্ড।