বিচারক তারা তিন জন

ব্র্যাক কিশোরীদের জীবনমান উন্নয়নে তৃতীয়বারের মতো আয়োজন করতে যাচ্ছে রিয়েলিটি শো ‘মেঘে ঢাকা তারা’। এ প্রতিযোগিতায় বিচারকের আসনে থাকবেন নৃত্যশিল্পী শামীম আরা নীপা, কণ্ঠশিল্পী শুভ্র দেব ও অভিনেত্রী মেহের আফরোজ শাওন। এ উপলক্ষে গতকাল সকাল ১১টায় রাজধানীর একটি অভিজাত রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। প্রতি দুই বছরে একবার এই প্রতিযোগিতার আয়োজন করছে ব্র্যাক। প্রথম ২০০৯ সালে ‘নাচে-গানে নাম্বার ওয়ান’ শিরোনামে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। এটি প্রচারিত হয়েছিল একুশে টিভিতে। দ্বিতীয়টি ‘মেঘে ঢাকা তারা’ নামে অনুষ্ঠানটির আয়োজন করা হয়। এটি প্রচারিত হয় এটিএন বাংলায়। এবারে একই শিরোনামে অনুষ্ঠানটি তৈরি ও সম্প্রচার করবে মাছরাঙা। আর অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন নাবিলা।