নতুন অ্যালবাম নিয়ে রুলিয়া

সুনীল ধরের কাছে তালিম নিয়েই গানের জগতে প্রবেশ রুলিয়া সুলতানা প্রিয়ার। এরপর একটু একটু করেই নিজের ক্যারিয়ার গোছাচ্ছেন। সম্প্রতি একটি নতুন প্রকাশনার ব্যানারে প্রকাশিত হয় তার প্রথ একক অ্যালবাম। এ ছাড়াও নিজের গাওয়া একটি মিক্সড অ্যালবামও বাজারে এসেছে। এবারের ঈদে তাই নিজের একক অ্যালবাম থেকে নতুন মিউজিক ভিডিওর কাজের প্রস্তুতি নিচ্ছেন। পেশাগতভাবে মেডিকেল কলেজে পড়াশোনা করলেও এই পেশার সাথে গানকেও আষ্টেপৃষ্ঠে জড়িয়ে রাখতে চান তিনি। এ ছাড়া খুব শিগগিরই নিজের কথা ও সুরে ভিন্নধর্মী একটি অ্যালবাম বাজারে ছাড়ার পরিকল্পনা নিয়েছেন তিনি।