সিক্যুয়াল হচ্ছে ‘সাজান’-এর

পরিচালক লওরেন্স ডিসুজা প্রস্তুতি নিয়েছেন ১৯৯১ সালে তারই পরিচালিত ব্লকবাস্টার ছবি ‘সাজান’-এর সিক্যুয়াল তৈরি করার জন্য। এ সময়ের জনপ্রিয় তারকারাই হবে এই ছবির কাস্টিং এবং আগামী বছরের শুরুর দিকেই এর শুটিংয়ে যাবেন তিনি। ‘সাজান’ ছবিতে অভিনয় করেছিলেন সঞ্জয় দত্ত, মাধুরী দিক্ষিত ও সালমান খান। কিন্তু নতুন ছবির কাস্টিং কী হবে তিনি এখনও নিশ্চিত করতে পারেননি। পরিচালক বলেন, ‘গল্প এরইমধ্যে সম্পন্ন করেছি। প্রস্তুতিমূলক সময় চলছে এখন। গল্পের ধরণটা আগের মতোই থাকবে, ত্রিভূজ প্রেমের গল্প। এ সময়ের জনপ্রিয় তারকাদের নিয়ে কাজ করব। অনেকগুলো নাম মাথায় আছে, কিন্তু কোনোটাই ফাইনাল নয়।’ উল্লেখ্য, ‘সাজান’-এ সঞ্জয় দত্ত একজন এতিম থাকেন, তার বন্ধু সালমান খানের আশ্রয়েই বেড়ে উঠেন সঞ্জয়। কবিতা লিখতে লিখতে বিখ্যাত হন তিনি। আর মাধুরী হন তারই কবিতার এক ভক্ত। সেখান থেকেই প্রেম হয় দু’জনার। পরবর্তীতে এই প্রেমের মধ্যেই প্রবেশ করেন বন্ধু সালমান।