‘জীবনঢুলী’ চলচ্চিত্রের অডিও প্রকাশনা অনুষ্ঠিত
প্রকাশ : ০৯ জুলাই ২০১৩, ২১:১১
তানভীর মোকাম্মেল পরিচালিত ‘জীবনঢুলী’ চলচ্চিত্রের গানের সিডি উন্মোচন অনুষ্ঠান গত ৭ জুলাই সন্ধ্যা সাড়ে ৬টায় বাংলাদেশ ফিল্ম ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সিডি উন্মোচন করেন ১৯৭১ সালে খুলনার ডুমুরিয়ার চুকনগর গণহত্যা থেকে বেঁচে যাওয়া সেদিনের শিশুকন্যা বর্তমানে গৃহবধূ রাজকুমারী দাসী সুন্দরী। উল্লেখ্য, ‘জীবনঢুলী’ চলচ্চিত্রে মোট ৬টি গান ব্যবহূত হয়েছে। এর মধ্যে চারটি গান লিখেছেন ছবির পরিচালক তানভীর মোকাম্মেল। সুরারোপ করেছেন সৈয়দ সাবাব আলী আরজু। গানগুলো গেয়েছেন আবু বকর সিদ্দীক, চিত্রলেখা গুহ ও মৃণাল দত্ত। আর দুটি গান লোকজ উত্স থেকে সংগৃহীত।