ক্রাইম ফিকশন

লিসানুল হক খান তারেকের নাট্যরূপ ও প্রযোজনায় ব্যাতিক্রমী ধারাবাহিক ‘ক্রাইম ফিকশন’ নাটকটি সপ্তাহের প্রতি বুধবার রাত ৮টা ৫৫ মিনিটে প্রচার হচ্ছে। বাংলাদেশের বিভিন্ন চাঞ্চল্যকর-আলোচিত এবং মর্মস্পর্শী হত্যাকাণ্ড, ধর্ষণ, গুম, অপহরণ, প্রতারণা ও ডাকাতির নেপথ্য কাহিনি নিয়ে এই প্রথম বাংলাদেশি কোনো বেসরকারি টেলিভিশন চ্যানেলের জন্য নির্মিত হলো এক ঘণ্টা ব্যাপ্তির পূর্ণাঙ্গ খণ্ড নাটক। ভিন্ন ভিন্ন গল্প নিয়ে সত্য ঘটনার ছায়া অবলম্বনে নির্মিত হয়েছে নাটক ‘ক্রাইম ফিকশন’।