রাজধানীর উত্তরখানের চাপানের টেক এলাকার একটি বাসা থেকে দুই সন্তানসহ মায়ের গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে গতকাল রবিবার রাতে উত্তরখান থানা পুলিশ তাদের লাশ উদ্ধার করে। তবে ওই তিনজনের নাম পরিচয় জানা যায়নি।
উত্তরখান থানার এসআই রহমত জানান, চাপানের টেক এলাকার গিয়াস উদ্দিনের বাড়ির এক ভাড়াটিয়ার ঘর থেকে এই তিন লাশ উদ্ধার করা হয়েছে। নিহতদের একজন মা এবং তার এক ছেলে ও এক মেয়ে। তবে কী কারণে তাদের মৃত্যু হয়েছে সে ব্যাপারে পুলিশ তাত্ক্ষণিকভাবে কিছুই জানতে পারেনি।