সাইবার হ্যাকিং নিয়ে চীন ও যুক্তরাষ্ট্রের উদ্বেগ

বিশ্বের বৃহত্তম অর্থনীতির দুই দেশ মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যে সম্পর্কের টানাপড়েনের ক্ষেত্রে সাইবার হ্যাকিং উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে বলে সোমবার ওয়াশিংটনে এক বৈঠকে উঠে এসেছে। দুই দেশের শীর্ষ নেতাদের মধ্যে পারস্পরিক সম্পর্ক নিয়ে মূল আলোচনা বুধবার শুরু হওয়ার কথা থাকলেও সাইবার হ্যাকিং এর বিষয়টি নিয়ে সংলাপ শুরু হয়।—খবর ডন ডটকমের। মার্কিন স্টেট ডিপার্টমেন্টের কর্মকর্তারা জানান, সংলাপে সাইবার হ্যাকিং নিয়ে দুই দেশের উদ্বেগের বিষয়টি প্রাধান্য পেয়েছে। হ্যাকিং প্রতিরোধে ভবিষ্যতে দুই দেশের মধ্যে আরো সহযোগিতা বাড়াতে হবে। মেধা সম্পত্তির চুরি প্রতিরোধ এবং অর্থনৈতিকভাবে সাফল্য লাভের জন্য ব্যবসায়িক গোপনীতা রক্ষায় দুই দেশ আরো আন্তরিকভাবে কাজ করবে।