চীনের সাবেক রেলমন্ত্রীর মৃত্যুদণ্ডাদেশ

চীনের সাবেক রেলমন্ত্রী লিউ ঝিজুনকে সোমবার স্থগিত মৃত্যুদণ্ডাদেশ দেয়া হয়েছে। বিরাট দুর্নীতি কেলেংকারিতে তার ভূমিকার জন্য তাকে এই সাজা দেয়া হয়। রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, লিউ ঘুষ নেয়া ও ক্ষমতা অপব্যবহারের অভিযোগে বেইজিংয়ের একটি আদালতে দোষী সাব্যস্ত হন। এএফপি’র খবরে বলা হয়, চীনে সাধারণত স্থগিত মৃত্যুদণ্ডাদেশ যাবজ্জীবন কারাদণ্ডে পরিণত হয়।