লাকসাম বাজারে সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ

লাকসাম বাজারের বিভিন্ন প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা, ভাংচুর ও লুটপাটের প্রতিবাদে দৌলতগঞ্জ ব্যবসায়ী সমিতি সোমবার বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করছে। ধানবাজার মোড়ের প্রতিবাদ। সমাবেশে বক্তব্য রাখেন দৌলতগঞ্জ ব্যবসায়ী সমিতির সভাপতি সাবেক এমপি আলহাজ সাইফুল ইসলাম হিরু, লাকসাম উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ সরওয়ারউদ্দিন সিদ্দিকী, কাপড় ও গার্মেন্টস ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ হুমায়ুন কবির পারভেজ, ক্লিনিক ব্যবসায়ী সমিতির সেক্রেটারী ফিরোজ মাহমুদ, ওষুধ ব্যবসায়ী সমিতির আহবায়ক আবদুর রহমান বাদল, ব্যবসায়ী সমিতির সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির কামাল, ইলেকট্রিক এন্ড ইলেক্ট্রনিক্স এসোসিয়েশনের সভাপতি আহসান হাবীব মজুমদার, অয়েল মিল মালিক সমিতির নেতা মোঃ সিরাজুল হক, লৌহজাত ব্যবসায়ী সমিতির সেক্রেটারী রফিকুল ইসলাম, জুয়েলারি সমিতির সেক্রেটারী সুভাষ বণিক প্রমুখ।