বকশীগঞ্জে ছাত্রলীগের নবীন বরণে সংঘর্ষ
প্রকাশ : ০৯ জুলাই ২০১৩, ২১:৩১
জামালপুরের বকশীগঞ্জ সরকারি কিয়ামতউল্লাহ কলেজ ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষে নবীন বরণ ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ অনুষ্ঠান পণ্ড হয়েছে। ছাত্রলীগের প্রস্তাবিত কমিটির আহ্বায়ক শহিদুজ্জামান শহিদ জানান, সোমবার ছাত্রলীগের শান্তিপূর্ণ নবীন বরণ ও গাছের চারা বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় নুর মোহাম্মদ গ্রুপের নেতাকর্মীরা এতে বাধা দেয়। ফলে দু’গ্রুপের মাঝে চরম উত্তেজনা বিরাজ করে।
অপ্রীতিকর ঘটনা এড়াতে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। পরে নবীন বরণ অনুষ্ঠান চলাকালে পুলিশ আকস্মিকভাবে হামলা চালিয়ে অনুষ্ঠান পণ্ড করে দেয়। তত্ক্ষণিক সংবাদ সম্মেলন ডেকে পুলিশের নগ্ন হামলার প্রতিবাদ জানানো হয়। ছাত্রলীগের প্রস্তাবিত আহ্বায়ক শহিদুজ্জামান শহিদের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের ত্রাণবিষয়ক সম্পাদক আলালউদ্দিন, প্রবীণ নেতা মোফাজ্জল হোসেন, যুগ্ম সম্পাদক ডাঃ শাহাজালাল প্রমুখ।