মুজিবনগরে শ্লীলতাহানির অভিযোগে একজন আটক

মেহেরপুর মুজিবনগর উপজেলার ভবানিপুর গ্রামে স্বামী পরিত্যক্তাকে গত রবিবার সন্ধ্যায় শ্লীলতাহানি করার দায়ে আনারুল মণ্ডল (৪০) নামের একজনকে আটক করেছে পুলিশ। মুজিবনগর থানার ওসি রবিউল ইসলাম জানান, রবিবার সন্ধ্যায় স্বামী পরিত্যক্তা ওই মহিলা বাড়ির পাশে গেলে প্রতিবেশী আনারুল মণ্ডল তাকে জোরপূর্বক শ্লীলতাহীন করে। অভিযোগের ভিত্তিতে আনোরুল মণ্ডলকে সোমবার সকালে মুজিবনগর থানা পুলিশ তার নিজ বাড়ি ভবানীপুর থেকে আটক করে। সোমবার সকালে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে। তার ডাক্তারী পরীক্ষা সম্পন্ন হয়েছে। শ্লীলতাহানির প্রমাণও মিলেছে।