হবিগঞ্জে এক ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার
প্রকাশ : ০৯ জুলাই ২০১৩, ২১:৩২
লাখাই উপজেলার স্বজন গ্রাম থেকে দেলোয়ার হোসেন দেলু নামের এক ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। গত সোমবার উক্ত গ্রামের মাঠে লাশটি পরে থাকতে দেখে গ্রামবাসী পুলিশকে খবর দেয়। পুলিশ এসে লাশ উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। নিহত ব্যক্তি স্বজন গ্রামের মৃত আব্দুল জব্বারের পুত্র।