গাংনীর উপজেলা প্রকৌশলী নিখোঁজ!
গাংনী (মেহেরপুর) সংবাদদাতা
প্রকাশ : ০৯ জুলাই ২০১৩, ২১:৩৩
মেহেরপুরের গাংনী উপজেলা প্রকৌশলী ১লা জুলাই থেকে রহস্য জনকভাবে নিখোঁজ থাকায় উন্নয়ন কাজে বিঘ্ন ঘটাসহ সংশ্লিষ্টদের ভোগান্তি চরমে উঠেছে।
গাংনী এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী আব্দুর রহিম জানান, উপজেলা প্রকৌশলী অফিসে আসছেন না। তাঁর ব্যবহূত মোবাইল ফোনটি বন্ধ আছে। তিনি ঠিকাদারদের বিল ভাউচারের ৫ লাখ টাকাসহ অফিসের কন্টিজেন্সি, টিএ ডিএ, যোগাযোগ ও ফুয়েল খরচের ১৫ লাখ টাকা নিয়ে গেছেন।
উপ-সহকারী প্রকৌশলী আলী আহমেদ জানান, ঠিকাদারগণ বিল না পাওয়ায় আমাদেরকে কটু কথা শুনতে হচ্ছে। কয়েকজন ঠিকাদার জানান, তিনি নানা অজুহাতে বিভিন্ন জনের কাছে টাকা ধার চাইতেন। কয়েকজন ঠিকাদার তার কাছে প্রায় ৫ লাখ টাকা পাবে।
একটি সূত্র জানায়, কুষ্টিয়ার একজন শিক্ষক তার কোচিং সেন্টারে কিছু খারাপ ছাত্রীদের দিয়ে অনৈতিক কাজ করিয়ে ভিডিও সংরক্ষণ করতেন। তিনি উপজেলা প্রকৌশলীর ভিডিও প্রকাশ করার ভয় দেখিয়ে কয়েক লাখ টাকা নিয়েছেন। এরপরও বিষয়টি ফাঁস হয়ে যাওযায় ওই প্রকৌশলী আত্মগোপনে আছেন। মেহেরপুরের নির্বাহী প্রকৌশলী আব্দুস সালাম জানান, তিনি এখন ঢাকায় আছেন তাই কিছুই জানেন না।