নাগরপুরে স্বামীর হাতে স্ত্রী খুন
নাগরপুর (টাঙ্গাইল) সংবাদদাতা
প্রকাশ : ০৯ জুলাই ২০১৩, ২১:৩৪
টাঙ্গাইলের নাগরপুরে যৌতুক না পেয়ে স্বামীর হাতে খুন হয়েছে স্ত্রী ফরিদা বেগম (২২)। গত সোমবার টাঙ্গাইলের নাগরপুর উপজেলার আটাপাড়া গ্রামে এ খুনের ঘটনা ঘটেছে। ঘাতক স্বামীর নাম বুদ্দু মিয়া ওরফে বাদশা(২৬),পিতার নাম তমেজ আলী। ফরিদার পিতার নাম তোতা মিয়া,বাড়ি সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার চানতারা গ্রামে। যৌতুক না পেয়ে তাকে নির্মমভাবে হত্যা করা হয় বলে তার পরিবার অভিযোগ করেছে। পুলিশ রাতে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে। এ ব্যাপারে নাগরপুর থানায় মামলা হয়েছে।