হারিয়ে যেতে আসিনি :নদী

মুগ্ধতা নিয়েই শুরু হলো নদীর ক্যারিয়ার। সেরা কণ্ঠের বিজয়ী কণ্ঠশিল্পী নদী মাঝে পড়াশোনা ও ব্যক্তিগত কারণে গানে মন দিতে পারেননি। তবে গানকে ভালোবেসেই যখন এতদূর এসেছেন তাই সেই গন্তব্যেই আবার হাঁটা শুরু করলেন তিনি। সম্প্রতি হংকং প্রবাসী কণ্ঠশিল্পী তারেক-এর সাথে দ্বৈত গান দিয়ে শুরু হয় নদীর নতুন করে পথচলা। গুলশান ক্লাবে তার এই অ্যালবাম রিলিজে মোড়ক উন্মোচনে অতিথি হয়ে আসেন বরেণ্য সুরকার ও সঙ্গীত পরিচালক রবিন ঘোষ ও চিত্রনায়িকা শবনম। নতুন করে গানে নিজের ক্যারিয়ার গড়া প্রসঙ্গে নদী বলেন, ‘আমি হঠাত্ এসেই আবার হারিয়ে যেতে আসিনি। তাই একটু একটু করেই গানের ভেতরে হাঁটতে চাই।