জাতীয় জাদুঘরের শততম বার্ষিকী

দুই দিনব্যাপী আন্তর্জাতিক সেমিনার শেষ

বাংলাদেশ জাতীয় জাদুঘরের শততম প্রতিষ্ঠা বার্ষিকী উদ্্যাপন উপলক্ষে দুইদিন ব্যাপী আন্তর্জাতিক সেমিনারের আয়োজন করা হয়। গতকাল ছয়টি অধিবেশনের মধ্যদিয়ে শেষ হয় এই সেমিনার। প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ইমিরেটাস এ. কে. এম.ইয়াকুব আলী, দ্বিতীয় অধিবেশনে সভাপতিত্ব করেন মালায়েশিয়া থেকে আগত শুভমতারাজ গোপাল, তৃতীয় অধিবেশনে সভাপতিত্ব করেন বাংলা একাডেমীর মহাপরিচালক প্রফেসর শামসুজ্জামান খান, চতুর্থ অধিবেশনে সভাপতিত্ব করেন ইন্ডিয়ান মিউজিয়ামের সাবেক পরিচালক ড. শ্যামল কান্তি চক্রবর্তী, পঞ্চম অধিবেশনে সভাপতিত্ব করেন প্রফেসর কে.এম. মোহসীন এবং ষষ্ঠ অধিবেশনে সভাপতিত্ব করেন প্রফেসর মধু খান্না (ভারত)। শেষ দিনে ছয়টি অধিবেশনে সংরক্ষণ, স্থাপত্য, বসতি, সাংস্কৃতিক ঐতিহ্য, ইতিহাস, ধর্মতত্ত্ব এবং নীতিশাস্ত্র বিষয়ে ২৫ জন বিশেষজ্ঞ প্রবন্ধ উপস্থাপন করেন। এসকল প্রবন্ধের উপর আলোচনাও অনুষ্ঠিত হয়।