জামায়াত নেতা-কর্মীদের মুক্তি দাবি
প্রকাশ : ০৯ জুলাই ২০১৩, ২১:৩৫
জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এক বিবৃতিতে গত দু’দিনে দেশের বিভিন্ন স্থানে দলের ২৫ জন নেতা-কর্মীকে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। গতকাল তিনি বিবৃতিতে বলেন, পাঁচটি সিটি করপোরেশন নির্বাচনে সরকার সমর্থিত প্রার্থীদের পরাজয়ের পর জনগণ আশা করেছিল সরকারের বোধোদয় হবে। অথচ সিটি করপোরেশন নির্বাচন থেকে সরকার শিক্ষা লাভ করেনি। সরকার বিশেষ করে জামায়াতের নেতা-কর্মীদের উপর অত্যাচার নির্যাতন-নিপীড়ন অব্যাহত রেখেছে। যদি সরকার এখনো শিক্ষা লাভ না করে তাহলে আগামী সংসদ নির্বাচনে জনগণ আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটকে সমুচিত শিক্ষা দেবে।