ঢাবি সিনেটে রেজিস্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধি নির্বাচনের তারিখ পরিবর্তন
প্রকাশ : ০৯ জুলাই ২০১৩, ২১:৩৫
ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেটে ২৫জন রেজিস্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধি নির্বাচনের তারিখ পরিবর্তন করা হয়েছে। ঢাকা কেন্দ্রের নির্বাচন আগামী ২৮ সেপ্টেম্বর এবং ঢাকার বাইরের বিভিন্ন কেন্দ্রে এই নির্বাচন ১৪ ও ২১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। ৩০ জুলাই দুপুর ৩টার মধ্যে রেজিস্ট্রারের কাছে মনোনয়নপত্র জমা দিতে হবে। ১ আগস্ট সকাল ১০টায় নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে মনোনয়নপত্র বাছাই করা হবে। ৪ আগস্ট দুপুর ১টার মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে। ৫ আগস্ট বৈধ প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।