শুধুমাত্র মহিলাদের জন্য
হরমন থেরাপি থেকে ব্রেইন টিউমার
প্রকাশ : ০৯ জুলাই ২০১৩, ২১:৩৬
এইচআরটি বা হরমন রিপ্লেসমেন্ট থেরাপি নিয়ে একটি উদ্বেগজনক তথ্য দিয়েছেন বিশেষজ্ঞগণ। আর এ তথ্যটি হচ্ছে যে সমস্ত মহিলাগণ মেনোপজের পর হরমন থেরাপি নিচ্ছেন তাদের শতকরা ৩০ ভাগের ব্রেইন টিউমারের ঝুঁকি থাকে। আর যারা একনাগাড়ে ১০ বছর পর্যন্ত হরমন থেরাপি নিয়েছেন তাদের ব্রেইন টিউমারের ঝুঁকি শতকরা ৭০ ভাগ। বিশেষজ্ঞগণ এটাও ব্যাখ্যা করেছেন কেন মহিলাদের মেনিনজিওমা বা ব্রেইন টিউমার বেশি হয় এবং সাম্প্রতিক বছরগুলোতে মহিলাদের ব্রেইন টিউমারে আক্রান্ত হবার হার বাড়ছে। দ্য ডেনিশ ক্যান্সার রিসার্স সেন্টারের গবেষকগণ গবেষণায় দেখেছেন, দীর্ঘ মেয়াদী এইচআরটি ট্রিটমেন্ট বিশেষ করে এস্ট্রজেন প্রজেস্টোজেন একসঙ্গে নেয়া হলে ব্রেইন টিউমারের ঝুঁকি সবচেয়ে বেশি। আর যেসব মহিলার ব্রেইন টিউমার হয় তাদের ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হবার ঝুঁকিও বেশি। তবে বিশেষজ্ঞগণ কিছুটা আশার কথা শুনিয়েছেন তা হচ্ছে ব্রেইন টিউমারের ক্ষেত্রে শতকরা ৮৫ ভাগ নির্দোষ টিউমার অর্থাত্ এরা ক্যান্সার সৃষ্টি করে না। তবে মাথা ব্যথা, মূর্ছা যাওয়া, কানে কম শোনা ও লস অব ব্যালান্স বা অনেক সময় ভারসাম্যহীনতা দেখা দিতে পারে। উল্লেখ্য, মহিলাদের মেনোপজের পর যে সমস্ত উপসর্গ দেখা দেয় তা নিরাময়ে হরমন থেরাপি দেয়া হয়। তবে এ ব্যাপারে ক্যান্সার রিসার্স ইউকের বিশেষজ্ঞ ড: সারাহ হাজেল মনে করেন যে সমস্ত মহিলার হরমন থেরাপির প্রয়োজন তাদের লোডোজ এইচআরটি দেয়া যেতে পারে। তবে অবশ্যই তা যেন দীর্ঘ মেয়াদি না হয়।
লেখক : চুল পড়া, চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ