অধ্যাপক মতিউর রহমান
ময়মনসিংহের গৌরীপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, গৌরীপুর মহিলা ডিগ্রি (অনার্স) কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মতিউর রহমান (৬৬) গত শনিবার রাতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহে... রাজিউন)। মরহুমের ১ম জানাজার নামাজ রবিবার গৌরীপুর মহিলা ডিগ্রি কলেজ মাঠে এবং ২য় জানাজার নামাজ ভবানীপুর প্রাথমিক স্কুল মাঠে অনুষ্ঠিত হয়। পরে মরহুমের মরদেহ ভবানীপুর গ্রামে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। তিনি স্ত্রী, ১ ছেলেসহ অংসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।