আজকের রাশিফল
প্রকাশ : ১০ জুলাই ২০১৩, ১৯:১৫
১১ জুলাই, ২০১৩ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার
আজ ২৭ আষাঢ়, ১৪২০ বঙ্গাব্দ এবং ১ রমজান, ১৪৩৪ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ কর্কট রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫.৩১ মিনিটে এবং সূর্যাস্ত ৬.৫১ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি কর্কট রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা:২। আপনার ওপর প্রভাবকারী গ্রহ চন্দ্র। আপনার শুভসংখ্যা: ২। শুভবার: সোমবার। শুভরত্ন:মুক্তা ও চন্দ্রকান্তমণি।
প্রকৃতিগতভাবে আপনি: অস্থির ও বৈচিত্র্যপ্রিয়। ধৈর্যের অভাব আছে। আপনার আগ্রহ ও প্রতিভা বহুমুখী। আপনার কল্পনা ইনটুইশন ও স্মরণশক্তি প্রখর। আপনি একদিকে বহির্মুখী তত্পরতা ভালোবাসেন। অন্যদিকে বাসস্থান ও পরিবার-পরিজনের প্রতিও আপনার আগ্রহ প্রবল। এই পরস্পরবিরোধী প্রবণতা আপনার লক্ষণীয় বৈশিষ্ট্য। নিয়ম-শৃঙ্খলার অভাব আছে আপনার মধ্যে। আপনাকে আত্মবিশ্বাসী, নিয়মানুবর্তী ও একক লক্ষ্যাভিসারী হতে হবে।
জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব:উইলিয়াম গ্রোভ, বিজ্ঞানী আলেকজান্ডার প্রখোরভ, অভিনেতা ইয়ুল ব্রাইনার, জ্যোতির্বিদ জোসেফ লেলেনডি, স্যার কার্লইল, পূর্ণিমা, ক্রিকেটার পঙ্কজ রায়।
দ্বাদশ রাশির পূর্বাভাস
মেষ রাশি
২১ মার্চ-২০ এপ্রিল \ কর্মপরিবেশ খুব একটা অনুকূল থাকবে না। প্রাতিষ্ঠানিক কাজে অগ্রগতি বাধাগ্রস্ত হতে পারে। আপনজনদের কারো আচরণ অনভিপ্রেত মনে হতে পারে। মাতৃস্বাস্থ্য ভালো যাবে। দাম্পত্য পরিবেশ অনুকূল থাকবে। শারীরিক ক্লান্তিতে পরিমিত বিশ্রাম নিন।
বৃষ রাশি
২১ এপ্রিল-২০ মে \ কর্মপরিবেশ মোটামুটি অনুকূল থাকবে। যে কোনো কাজ করার আগে ভালোভাবে চিন্তা করে নিন। প্রাপ্ত তথ্যের উপর নির্ভর করা যেতে পারে। তবে কাউকে ভালোভাবে না বুঝে দায়ে পরে সাহায্য করার প্রয়োজন নেই। প্রবাস আনন্দদায়ক হতে পারে। যাত্রা ও যোগাযোগ শুভ।
মিথুন রাশি
২১ মে-২০ জুন \ সম্পত্তি সংক্রান্ত বিষয়াদিতে সতর্ক থাকার চেষ্টা করুন। সম্পত্তি নিয়ে আপনজনদের সাথে মতবিরোধ সৃষ্টি হতে পারে। আচার-আচরণে সংযত থাকতে পারলে ভালো করবেন। ব্যবসায়িক দিক ভালো যাবে। নতুন বিনিয়োগে সুফল পেতে পারেন। যাত্রা ও যোগাযোগ শুভ।
কর্কট রাশি
২১ জুন-২০ জুলাই \ কোন বন্ধু দ্বারা উপকৃত হতে পারেন। শরীর ভালো যাবে না। যে কোনো অসুস্থতায় চিকিত্সকের পরামর্শ নিন। আর্থিক কারণে মন উদ্বিগ্ন থাকতে পারে। তবে শেষ পর্যন্ত সমস্যা মিটে যাওয়ার সম্ভাবনা আছে। ব্যবসায়িক যোগাযোগ ফলপ্রসূ হতে পারে।
সিংহ রাশি
২১ জুলাই-২১ আগস্ট \ বিশেষ কোনো কাজের সাফল্য আনন্দদায়ক হতে পারে। ফলাফলের চিন্তা না করে আপনি আপনার কাজ চালিয়ে যান। কাজকর্মে আজ কারো সহযোগিতা আশা করতে পারেন। রোমান্টিক প্রস্তাবে সাড়া পেতে পারেন। তথ্যগত বিভ্রান্তি দেখা দিতে পারে। অসাবধানতার জন্য শরীরে আঘাত পেতে পারেন।
কন্যা রাশি
২২ আগস্ট-২২ সেপ্টেম্বর \ সম্পত্তি সংক্রান্ত ব্যাপারে কোনো বিরোধ সৃষ্টি হতে পারে। এক্ষেত্রে দূর স্থানীয় কারো সহযোগিতা আশা করতে পারেন। তথ্যগত বিভ্রান্তি দেখা দিতে পারে। আর্থিক দিক ভালো যাবে। পাওনা টাকা আদায়ের চেষ্টা জোরদার করুন। নতুন কোনো উদ্যোগে সাফল্য আসতে পারে।
তুলা রাশি
২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর \ দিনটি মিশ্র সম্ভাবনাময়। কর্মস্থলে অপ্রত্যাশিত কিছু ঘটতে পারে। চাকরিজীবীদের বদলির সম্ভাবনা আছে। মন দুশ্চিন্তাগ্রস্ত থাকবে। ঝুঁকিপূর্ণ কাজকর্ম এড়িয়ে চলুন। রোমান্টিক যোগাযোগ শুভ।
বৃশ্চিক রাশি
২৩ অক্টোবর-২১ নভেম্বর \ শরীর আজ খুব একটা ভালো যাবে না। অসুস্থতাকে অবহেলা করা ঠিক হবে না। আহার্য গ্রহণে সতর্কতা অবলম্বন করলে ভালো করবেন। আর্থিক দিক ভালো যাবে না। পাওনা টাকা আদায়ের চেষ্টা জোরদার করুন। দূরের যাত্রা ও যোগাযোগ শুভ।
ধনু রাশি
২২ নভেম্বর-২০ ডিসেম্বর \ প্রতিবেশীর সাথে বিবাদ সৃষ্টি হতে পারে। মন দুশ্চিন্তাগ্রস্ত থাকবে। প্রিয় সান্নিধ্য আনন্দদায়ক হতে পারে। কাজকর্মের প্রতি কিছুটা অনীহা সৃষ্টি হতে পারে। রোমান্টিক প্রস্তাবে সাড়া পেতে পারেন। যে কোনো প্রতিকূলতায় প্রভাবশালী কারো সহযোগিতা নেয়ার চেষ্টা করুন।
মকর রাশি
২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি \ পারিবারিক পরিবেশ খুব একটা অনুকূল থাকবে না। সাংসারিক কারণে অশান্তি দেখা দেত পারে। নতুন চাকরিতে সতর্কতার সাথে দায়িত্ব পালন করুন। পিতৃস্বাস্থ্য ভালো যাবে না। তথ্যগত বিভ্রান্তি দেখা দিতে পারে। অকারণ ব্যয় পরিহার করতে পারলে ভালো করবেন।
কুম্ভ রাশি
২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি \ বৈবাহিক ব্যাপারে অগ্রগতি হতে পারে। আর্থিক দিক কিছুটা ব্যয়বহুল হবে। অংশীদারি ব্যবসায় সতর্কতা অবলম্বল করুন। ভালোভাবে না দেখে কোন কাগজপত্রে স্বাক্ষর করা ঠিক হবে না। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ-সম্ভাবনাময়। রোমান্টিক প্রস্তাবে সাড়া পেতে পারেন।
মীন রাশি
১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ \ যে কোনো ধরনের ভুল বুঝাবুঝি এড়িয়ে চলার চেষ্টা করুন। অন্যের বিরোধ বিতর্কে নিজেকে নিরপেক্ষ রাখতে পারলে ভালো করবেন। ব্যয় বৃদ্ধির আশংকা আছে। প্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিন। হঠাত্ অসুস্থবোধ করতে পারেন। রোমান্স ও বিনোদন শুভ।