বিশারকান্দি শেরে বাংলা ডিগ্রি কলেজে নবীণবরণ অনুষ্ঠান

বরিশাল বানারীপাড়ার বিশারকান্দি শেরেবাংলা ডিগ্রি কলেজে নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি কলেজ মাঠে গভর্নিংবডির সভাপতি অবসরপ্রাপ্ত কর কমিশনার আজিজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল-২ আসনের সংসদ সদস্য মো. মনিরুল ইসলাম মনি। এ সময় তিনি বলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের স্বপ্নের সোনারবাংলা বির্নিমাণ করতে হলে প্রতিটি শিক্ষার্থীকে সুশিক্ষায় শিক্ষিত হয়ে সোনার মানুষ হিসেবে নিজেদেরকে গড়ে তুলতে হবে। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন এমপি মনির পুত্র ড. রিয়াজুল ইসলাম সুমন, বিশারকান্দি ইউপি চেয়ারম্যান ওমর ফারুক, অধ্যক্ষ নিজাম উদ্দিন, অভিভাবক সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান শাহজাহান মিয়া, প্রভাষক বিধান চন্দ্র মজুমদার প্রমুখ। পরে কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।