টপচার্ট

সিনেমাপ্রেমীদের কাছে সিনেমার কথা জানতে চাইলে তারা প্রথমেই বলবে হলিউডি সিনেমাগুলোর কথা। আর হলিউডের সিনেমার পর পরই প্রথম সারির সিনেমাগুলোর মধ্যে রয়েছে বলিউডের সিনেমাগুলো। আর হলিউড-বলিউডের প্রশ্ন এলেই সবার একটাই কথা মনে হয়, টপ চার্টে কোন কোন সিনেমা আছে। আর তা জানাতে আমাদের এ আয়োজন ঘনচক্কর ব্যাংক ডাকাতির দুর্ধর্ষ গল্প নিয়ে ছবি বানানো হলিউড কিংবা বলিউডের ইতিহাসে কম হয়নি। পুরস্কারজয়ী ‘দ্য ব্যাংক জব’ থেকে শুরু করে বিগ বচ্চনের ‘আঁখে’র মতো অনেক ছবিরই মূল কাহিনীস্তম্ভজুড়ে আছে ব্যাংক ডাকাতির মতো দুর্ধর্ষ গল্প। যদি বলা হয় ‘ঘনচক্কর’ও এর ব্যতিক্রম নয়। কিন্তু সিনেমাটি দেখলে বোঝা যাবে ব্যতিক্রম হওয়ার কারণ। বিদ্যা বালান ও ইমরান হাসমি অভিনীত এ সিনেমাটি বেশ ভালোই ব্যবসা করছে। হোয়াইট হাউস ডাউন ১৩৭ মিনিটের এ ছবিতে রোমাঞ্চকর গল্প, দুর্ধর্ষ অ্যাকশন, সংলাপসহ অনেক রোমহর্ষক ঘটনাই স্থান পেয়েছে। তবে সবকিছুকে ছাপিয়ে একজন ভিআইপিকে বাঁচানোর ঐতিহ্যগত কাহিনীই মূল হয়ে উঠেছে সিনেমায়। তবে অনেক মার্কিন ম্যাগাজিন ‘হোয়াইট হাউস ডাউন’ ছবিটিকে ‘ডাই হার্ড’ ও ‘এয়ারফোর্স ওয়ান’-এর মতো বলে আখ্যায়িত করেছেন। বলিউড টপচার্ট  ঘনচক্কর বিদ্যা বালান, এমরান হাশমি, রাজেশ শর্মা  রনঝনা ধানুশ, সোনম কাপুর, অভয় দেওল  ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি রণবীর কাপুর, দীপিকা পাড়ুকোন, অদিত্য রায় কাপুর  ফাকরে পুলকিত সম্রাট, বিশাখা সিং, আলী ফজল  ইয়ামলা পাগলা দিওয়ানা ২ সানি দেউল, ববি দেউল, ধর্মেন্দ্র হলিউড টপচার্ট  মনস্টারস ইউনিভার্সিটি বিলি ক্রিসটাল, জন গুডম্যান, ডেভ ফলি  দ্য হিট স্যান্ড্রা বুলক, মেলিসা ম্যাকার্থি  ওয়ার্ল্ড ওয়ার জেড ব্র্যাড পিট, মিরেলি এনোস, ম্যাথিউ ফক্স  হোয়াইট হাউস ডাউন চ্যানিং ট্যাটুম, জেমি ফক্স, ম্যাগি গিলেনহল  ম্যান অব স্টিল হেনরি ক্যাভিল, অ্যামি অ্যাডামস, রাসেল ক্রো