জন্ম দিন

রাইসুল ইসলাম আসাদ

তিনি একজন আন্তর্জাতিকভাবে বিখ্যাত বাংলাদেশি অভিনেতা যিনি বেতার, মঞ্চ, টেলিভিশন এবং চলচ্চিত্রে অভিনয় করেছেন। জনপ্রিয়তা ও তারকাদের অবস্থানে রয়েছেন শীর্ষ কাতারে। আন্তর্জাতিক পর্যায়ে তার অভিনয় ও তার অভিনীত চলচ্চিত্র বাপক প্রশংসিত হয়েছে। গৌতম ঘোষ এবং তানভীর মোকাম্মেলের মতো পরিচালকের সাথে তিনি কাজ করেছেন। ১৯৭২ সালে রাইসুল ইসলাম আসাদ প্রথম মঞ্চ নাটকে অভিনয় করেন। তার প্রথম চলচ্চিত্র ১৯৭৩ সালে মুক্তি পাওয়া ‘আবার তোরা মানুষ হ’। রাইসুল ইসলাম আসাদ নাটক পরিচালনাও করছেন। ২০১০ সালে তিনি ধারাবাহিক নাটক ‘আলো ছায়া’ পরিচালনা করেন যার রচয়িতা ছিলেন আজাদ আবুল কালাম। ১৯৭৩ সালে এসে নিজেরাই মিলে ঢাকা থিয়েটার গঠন করেন। ১৯৭১ সালে রাইসুল ইসলাম আসাদ ঢাকাতে গেরিলা যুদ্ধে অংশ নিয়েছিলেন। আগামী ১৫ জুলাই এই গুণী ব্যক্তির জন্মদিন। তার জন্মদিনে আনন্দ বিনোদন-এর পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। এ সপ্তহে আরও যাদের জন্মদিন ১২ জুলাই :বিল কসবি ১৩ জুলাই :আবদুল্লাহ আল মামুন, হ্যারিসন ফোর্ড, প্যাট্রিক স্টুয়ার্ট ১৪ জুলাই :আমজাদ হোসেন, ইঙ্গমার বার্গম্যান, উইলিয়াম হানা ১৫ জুলাই :রশীদ হায়দার, রাইসুল ইসলাম আসাদ, ফরেস্ট হুইটেকার ১৭ জুলাই :ডলি জহুর, ক্যামিলা পার্কার