মন্তব্য
প্রকাশ : ১০ জুলাই ২০১৩, ১৯:৩৬
১। ‘ছোটবেলা থেকে নাচ পছন্দ করতাম। কিন্তু প্রাতিষ্ঠানিকভাবে কখনো নাচ শেখা হয়নি। তবে টিভিতে পছন্দের নৃত্যশিল্পীদের নাচ দেখে খুবই ভালো লাগতো।‘আমার গানের যে ভিডিওটি প্রকাশিত হয়েছে তাতে প্রথম নাচ করি, তা ছিল কত্থক। এছাড়া বিভিন্ন স্টেজ শো’তে গানের ধরন অনুযায়ী টুকটাক নাচতাম। ইত্যাদি অনুষ্ঠানেই প্রথম এমনভাবে অংশগ্রহণ করলাম। তাও আবার একেবারে নতুন পরিচয়ে! পুরো ব্যাপারটি আমার কাছে একেবারেই অন্যরকম। আমার জন্য এ এক নতুন অভিজ্ঞতা।’
সঙ্গীত শিল্পী কণা
হানিফ সংকেতের জনপ্রিয? ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’তে একটি স্কিডে নাচে অংশ নেওয়া প্রসঙ্গে বলেন।
‘চলচ্চিত্রে অভিনয় করব, কখনো ভাবিনি। কিন্তু একদিন তা সত্যি হলো। আর শাকিব খানের বিপরীতে অভিনয়, তা আমার কাছে ছিল স্বপ্নের মতো! এবার তাঁর সঙ্গেই অভিনয় করছি! আমি সত্যিই আনন্দিত।’
চলচ্চিত্র অভিনেত্রী মাহী
শাকিব খানের বিপরীতে অভিনয় করার সুযোগ পাওয়া প্রসঙ্গে বলেন।