শাহরুখ-গৌরির নতুন সন্তানের নাম আব্রাম

সম্প্রতি কৃত্তিম উপায়ে সরোগেট মায়ের মাধ্যমে ৩য় সন্তানের অভিভাবক হলেন শাহরুখ-গৌরি দম্পতি। শুরুতে বিষয়টা পুরোপুরি এড়িয়ে গেলেও এবার শাহরুখ-গৌরি দম্পতি তাদের দ্বিতীয় ছেলে সন্তানের নাম ঘোষণা করলেন। সন্তানের নাম রাখা হয়েছে আব্রাম। আর এই আব্রামকে দেখতে এরইমধ্যে বলিউড সেলিব্রেটিরা শাহরুখের বাড়িতে ভিড় করতে শুরু করেছে। অনেকে শুটিং শেষে গভীর রাত হলেও শাহরুখের বাড়িতে এসে নতুন অতিথিকে দেখে যান। এদের মধ্যে উল্লেখযোগ্য হলেন—দীপিকা পাড়ুকোন, আনুশকা শর্মা, শহীদ কাপুর, রহিত শেঠী, জয়া আখতার, জাভেদ আখতার, সঞ্জয় কাপুরসহ আরও অনেকে।