১২ কেজি ওজন কমাচ্ছেন রানি মুখার্জি

বলিউডি অভিনেত্রী রানি মুখার্জিকে তার নতুন ছবি ‘মর্দানি’র জন্য ১২ কেজি ওজন কমাতে হচ্ছে। আর তার শারীরিক এই পরিবর্তনের জন্য ট্রেইনার হিসেবে কাজ করছেন সেলিব্রেটি ইনস্ট্রাক্টর সমীর জওরা। জানা যায়, এই ছবিতে রানি মুখার্জি একজন পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করবেন। এজন্যই শারীরিকভাবে অনেক বেশি ফিট হওয়া জরুরি। তাই ১২ থেকে ১৩ কেজি ওজন কমানো প্রয়োজন। মাত্র দুই সপ্তাহে ৩ কেজি ওজন কমানোও হয়েছে। উল্লেখ্য ট্রেইনার সমীর জওরা প্রিয়াঙ্কা চোপড়ার ইনস্ট্রাক্টর হিসেবেও কাজ করছেন।