পবিত্র কুরআনের আলো ক্ষুদে প্রতিভার সন্ধানে
প্রকাশ : ১০ জুলাই ২০১৩, ২০:৫৩
বাংলাভিশনে ৫ম বারের মতো শুরু হয়েছে দেশব্যাপী হিফজুল কুরআন প্রতিযোগিতা ‘পবিত্র কুরআনের আলো ক্ষুদে প্রতিভার সন্ধানে-২০১৩’। দেশের সেরা হাফেজ সন্ধানের এই বিশেষ অনুষ্ঠান বাংলাভিশনে প্রচার হবে ১ থেকে ২৯ রমজান পর্যন্ত বিকেল ৫টা ১৫ মিনিটে। অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন মো. মোখতার আহমাদ। সারাদেশ থেকে হাফেজগণকে বাছাই করে বিভিন্ন প্রতিযোগীতার মধ্য দিয়ে সেরা ৩জন নির্বাচিত হবে। ১ম পুরস্কার হিসেবে থাকছে ৫ লাখ টাকা, ২য় পুরস্কার ৩ লাখ টাকা, ৩য় পুরস্কার ১ লাখ টাকা এবং সেরা তিনজনের পবিত্র ওমরাহ্ পালন। এ ছাড়াও মূল প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকলকে মূল্যবান গিফট বক্স পুরস্কার দেওয়া হবে।