ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান নির্বাচিত

বেঙ্গল গ্রুপ ও আরটিভির চেয়ারম্যান, মোরশেদ আলম ন্যাশনার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানীর চেয়ারম্যান ও বিশিষ্ট ব্যবসায়ী শহিদুল ইসলাম চৌধুরী ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। সম্প্রতি কোম্পানীর প্রধান কার্যালয় এনএলআই টাওয়ারে অনুষ্ঠিত কোম্পানীর ২০৩তম বোর্ড সভায় সর্বসম্মতিভাবে তারা নির্বাচিত হন। চেয়ারমান মোরশেদ আলম কোম্পানীর উদ্যোক্তা পরিচালক। তিনি দেশ জেনারেল ইন্স্যুরেন্সের ভাইস চেয়ারম্যান, মার্কেন্টাইল ব্যাংক, ইউনাইটেড হসপিটাল ও পিপলস ইউনিভার্সিটির পরিচালক। ভাইস চেয়ারম্যান আলহাজ্ব শহিদুল ইসলাম চৌধুরী কোম্পানীর অন্যতম উদ্যোক্তা পরিচালক। ইতোপূর্বে তিনি কোম্পানীর বোর্ড নির্বাহী কমিটির চেয়ারম্যানসহ বিভিন্ন উপকমিটির গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পারন করেছেন। -প্রেস বিজ্ঞপ্তি