বিনোদন প্রতিদিন চয়েজ

রোজাদার

একুশে টেলিভিশনে আজ থেকে শুরু হচ্ছে রমজানের বিশেষ ধারাবাহিক ‘রোজাদার।’ এটি রচনা করেছেন ইকবাল খন্দকার। আর পরিচালনা করেছেন দীপু হাজরা। রোজা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই মূলত ৩০ পর্বের এই ধারাবাহিকটি নির্মাণ করা হয়ে থাকে। অন্যান্যবারের মত এবারও ‘রোজাদার’ এর কেন্দ্রীয় ভূমিকায় অভিনয় করেছেন ড. ইনামুল হক। আর অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন—শাহলা ইসলাম তমা, আরমিন রিজা, জোনাক নাজ, আতিকা রহমান মুমু, আঁঁখি আফরোজ, আরজু, ঈশিতা পায়েল, সিফাত আরা ইভা, এঞ্জেল শিমু, প্রমুখ।