কাশ্মিরে অনুপ্রবেশের সময় ‘পাঁচ বিচ্ছিন্নতাবাদী নিহত
প্রকাশ : ১০ জুলাই ২০১৩, ২১:১৮
ভারতের কাশ্মীর রাজ্যের উত্তর সীমান্তে নিয়ন্ত্রণ রেখার কাছে ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে বিচ্ছিন্নতাবাদী গেরিলাদের বন্দুকযুদ্ধে পাঁচ গেরিলা নিহত হয়েছে। মঙ্গলবার গেরিলাদের একটি দল গোপনে কাশ্মীরের কুপওয়ারা সীমান্ত অতিক্রমের চেষ্টাকালে এ ঘটনা ঘটে বলে ভারতীয় সেনা কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে এনডিটিভি। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।
ভারতীয় সেনাবাহিনীর কর্মকর্তা কর্নেল এএস পেনধারকার জানান, নির্ভরযোগ্য সূত্রে খবর পেয়ে কেরান সেক্টরের ওস্তাদ সীমান্ত চৌকির সেনারা সতর্ক হয়েছিল, এ সময় নিয়ন্ত্রণ রেখা থেকে ভারতীয় সীমান্তের ৮শ’ মিটার ভিতরে ভারী অস্ত্রে সজ্জিত আট থেকে নয়জন গেরিলাকে বনের ভিতর দিয়ে এগোতে দেখা যায়। “সন্ত্রাসীরা তখনি গুলি ছুঁড়তে শুরু করলে দু’পক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয়ে যায়, এতে পাঁচ সন্ত্রাসী নিহত হয়।