বৃষ্টির পানিতে ডুবে গেছে টরেন্টোর বহু এলাকা
প্রকাশ : ১০ জুলাই ২০১৩, ২১:১৯
কানাডার টরেন্টোর ডাউন টাউনসহ অনেক জায়গা গত সোমবার তুমুল বর্ষণে ডুবে গেছে। রাস্তাঘাট, সাবওয়ে, এয়ারপোর্টে বন্যার পানি ঢুকে একাকার হয়ে পড়েছে। জলাবদ্ধতার কারণে টরেন্টোর হাইওয়েসহ কয়েকটি প্রধান রাস্তা, ট্রেন ও সাবওয়ে সিষ্টেম সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয়। প্রতিকূল আবহাওয়ার কারণে সোমবার টরেন্টোর আইল্যান্ড এয়ারপোর্টের সব ফ্লাইট বাতিল করা হয়। স্টেশনগুলোতে কয়েকঘন্টা ধরে আটকা পড়ে যায় শত শত যাত্রী। শহরে তিন লাখের মতো মানুষ বিদ্যুিবহীন অবস্থায় ছিল। অনেক বাসা-বাড়িতে পানি থৈ থৈ করছে। প্রবল বর্ষণে বিভিন্ন স্থানে ১২১ মিলিমিটারের বেশি পানি জমে যায়। গত সপ্তাহে ভয়াবহ বন্যায় ক্যালগরিতে ৫ জন মারা যায়। আর গত শনিবার মন্ট্রিয়লে জ্বালানি তেলবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে বিস্ফোরিত হয়ে পাঁচজন নিহত এবং নিখোঁজ রয়েছে অন্তত ৪০ জন।