ঢাবি’র অধীনে আত্মকর্মসংস্থানের উপযোগী প্রফেশনাল কোর্স

ড্যাফোডিল ইনস্টিটিউট অব আইটি (ডিআইআইটি) এবং ইউনিভার্সিটি অ্যান্ড ইন্ডাস্ট্রি অ্যালায়েন্স, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে তথ্যপ্রযুক্তিতে দেশের শিক্ষিত বেকার যুব সমাজকে দক্ষ জনবল তথা আত্মকর্মসংস্থানের উপযোগী হিসেবে গড়ে তুলতে এক বছর মেয়াদি নিম্নলিখিত ডিপ্লোমা প্রোগ্রাম চালু করেছে। ডিপ্লোমা প্রোগ্রামগুলোর মধ্যে রয়েছে হার্ডওয়্যার অ্যান্ড নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারিং, ওয়েব অ্যান্ড ই কমার্স, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ও থ্রিডি অ্যানিমেশন অ্যান্ড ভিজ্যুয়ালএফ/এক্স। সময়ের সাথে সাথে দেশ যতই এগিয়ে যাচ্ছে, দেশের আর্থ-সামাজিক উন্নয়ন ততই আইটিনির্ভর হয়ে পড়ছে। এর ফলে আইটি সেক্টর হয়ে উঠেছে ক্যারিয়ার ডেভেলপমেন্টের জন্য তরুণ প্রজন্মের অন্যতম প্রথম পছন্দ। আইটি সেক্টরের বিভিন্ন বিষয়ের মধ্যে রয়েছে বিশেষায়িত শাখা। যেমন, হার্ডওয়্যার মেইনটেইন্যান্স, নেটওয়ার্ক ম্যানেজমেন্ট সিসিএনপি, উইন্ডোজ সার্ভার এইট, সফটওয়্যার ডেভেলপমেন্ট, ডাটাবেজ ম্যানেজমেন্ট, জুমলা, অবজেক্ট ওরিয়েন্টেড পিএইচপি, ওয়ার্ডপ্রেস, আউটসোর্সিং ইত্যাদি। এসব সম্ভাবনাময় সেক্টরসমূহে দক্ষ জনবল তৈরিতে প্রয়োজন আধুনিক ও বিশ্বমানের প্রশিক্ষণ। এরই প্রেক্ষাপটে ড্যাফোডিল ইনস্টিটিউট অব আইটি (ডিআইআইটি) এবং ইউনিভার্সিটি অ্যান্ড ইন্ডাস্ট্রি অ্যালায়েন্স, ঢাকা বিশ্ববিদ্যালয় যৌথ উদ্যোগে তথ্যপ্রযুক্তিতে দেশের শিক্ষিত বেকার যুব সমাজকে দক্ষ জনবলে পরিণত করতে ভূমিকা রেখে যাচ্ছে। এসব কোর্স সম্পর্কে আরও জানতে ফোন করতে পারেন ৮৯৫৯৮২৬, ০১৭১৩৪৯৩২৬২ নম্বরে। এই প্রোগ্রামগুলোর অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে কোর্স শেষে বাধ্যতামূলক বাস্তবমুখী প্রজেক্ট ওয়ার্ক এবং ১ থেকে ৩ মাস মেয়াদী ইন্টার্নশিপ, যা বাস্তব কাজের দক্ষতা বাড়িয়ে তুলতে সহায়ক। এ ছাড়াও রয়েছে প্রশিক্ষকদের সার্বক্ষণিক ও সার্বিক তত্ত্বাবধানে নির্দিষ্ট সময়ের মধ্যে কোর্স সমাপ্তি, পরীক্ষা গ্রহণ ও ফলাফল মূল্যায়নের নিশ্চয়তা। নিয়মিত ক্লাশের সাথে পর্যাপ্ত ব্যবহারিক ক্লাশ ও কঠোর মান নিয়ন্ত্রণের কারণে ডিআইআইটি থেকে উত্তীর্ণ শিক্ষার্থীদের সফলতার হার অনেক বেশি। এখানকার শিক্ষার্থীরা ড্যাফোডিল ইনস্টিটিউট অব আইটি (ডিআইআইটি) এবং ইউনিভার্সিটি অ্যান্ড ইন্ডাস্ট্রি অ্যালায়েন্স, ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক যৌথ সনদ লাভ করে। এ ছাড়াও রয়েছে নিজস্ব জব পোর্টাল যা শিক্ষার্থীদের কর্মসংস্থানে সহায়তা করে। পেশাজীবীদের জন্য রয়েছে সান্ধ্যকালীন ক্লাশের বিশেষ সুবিধা। ডিআইআইটি পরিচালিত বিভিন্ন কোর্সে দরিদ্র ও মেধাবীদের ড্যাফোডিল ফাউন্ডেশন কর্তৃক বৃত্তি প্রদান করা হয়। ন্যূনতম এসএসসি উত্তীর্ণ যে কেউ এ কোর্সগুলোতে ভর্তি হতে পরে। প্রতি বছর ৪টি সেশন (মার্চ, জুন, সেপ্টেম্বর ও ডিসেম্বর) এবং তিনটি শিফটে (সকাল, বিকাল, সন্ধ্যা) ডিআইআইটি’র উত্তরা, কলাবাগান, পান্থপথ, ধানমন্ডি ও চট্টগ্রাম ক্যাম্পাসে শিক্ষার্থী ভর্তি নেওয়া হয়। যোগাযোগ :বাড়ী-১৩, সড়ক-১৩/ডি, ব্লক-০৯, উত্তরা মডেল টাউন, ঢাকা।