চিকিত্সার্থ সাহায্যের আবেদন
প্রকাশ : ১০ জুলাই ২০১৩, ২১:৫৫
সাত মাসের শিশু অনন্তের হার্টের ছিদ্র এবং রক্ত নালীরও সমস্যা রয়েছে। চিকিত্সকগণ জরুরিভিত্তিতে দেশের বাইরে নিয়ে তার চিকিত্সা করানোর পরামর্শ দিয়েছেন। পিতার পক্ষে এতো ব্যয়ভার (৮/১০ লাখ টাকা) বহন করা সম্ভব না। এ জন্য ৮ লাখ থেকে ১০ লাখ টাকার প্রয়োজন, যা যোগাড় করার সামর্থ্য শিশুটির পিতা মো. ইমরান আহমেদের নেই। তাই তিনি ছেলের চিকিত্সার্থে সমাজের বিত্তবান ব্যক্তিদের কাছে আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছেন। সাহায্য পাঠানোর ঠিকানা:মো. ইমরান আহমেদ, চলতি হিসাব নং ১৫১৯/০, ইসলামী ব্যাংক বাংলাদেশ লি:, শ্যামলী শাখা, ঢাকা। ফোন নং ০১৯১৭৮৮৩৩৬১।