গফরগাঁওয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

চলতি সনে এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৯৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে গফরগাঁওয়ের মুক্তপায়রা খেলাঘর আসর। গত মঙ্গলবার আখতারুজ্জামান ফাউন্ডেশনের সহযোগিতায় খায়রুল্লাহ সরকারি উচ্চ বালিকা বিদ্যালয় মাঠে সংবর্ধনার উদ্বোধন করেন অভিনয় শিল্পী রোকেয়া প্রাচী। প্রধান অতিথি ছিলেন খেলাঘর কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ডঃ মোঃ আবু সাঈদ। মুক্তপায়রা খেলাঘর আসরের প্রতিষ্ঠাতা ও দৈনিক ইত্তেফাকের সহকারি সম্পাদক ফাইজুস সালেহীনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, শাহিন আক্তার, আমিনুল ইসলাম আকন, শামছুন নাহার মাকছুদা, নুরুল ইসলাম শিকদার, শফিকুল কাদির, আজিম উদ্দিন মাষ্টার, আতাউর রহমান মিন্টু, শেখ আব্দুল আওয়াল, শফিউল আলম মারুফ, রামনাথ ঠাকুর প্রমুখ। পরে মুক্তপায়রা খেলাঘর আসরের শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।