রি-ট্রেট শ্রীমনি পরিদর্শনে বিএসএফ প্রতিনিধি দল

গত মঙ্গলবার দুপুরে বিএসএফের ১০ সদস্যবিশিষ্ট একটি প্রতিনিধিদল বেনাপোল চেকপোস্ট নো-ম্যান্স ল্যান্ড এলাকায় নির্মাণাধীন রি-ট্রেট শ্রীমনি পরিদর্শন করেছেন। বিএসএফের তত্ত্বাবধানে পরিদর্শন অনুষ্ঠানে নেতৃত্ব দেন বিএসএফের এডিজি বিডি শর্মা। এ সময় বিজিবির দক্ষিণ- পশ্চিম রিজিওয়ান কমান্ডার ব্রিগেডিয়ার রবিউল ইবনে কামরুল ইসলামের নেতৃত্বে ৯ সদস্যবিশিষ্ট একটি প্রতিনিধিদল উপস্থিত ছিলেন। বিজিবি ও বিএসএফের প্রতিনিধিদলটি একই সময়ে বিউগলের সুরে দুই দেশের পতাকা উঠানো ও নামানোর দৃশ্য দেখেন।