পাবনায় অজ্ঞাত যুবকের লাশ

পাবনার সুজানগর উপজেলার একটি মাঠ থেকে গত মঙ্গলবার অজ্ঞাত পরিচয় (৩০) এক যুবকের ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। জানা যায়, গত মঙ্গলবার বিকাল পাঁচটায় বেতুরিয়া দুলাই গ্রামের পাট ক্ষেতে একটি মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় কয়েকজন লোক পুলিশে খবর দেয়। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাবনা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান হাবিব জানান, নিহত যুবকের মাথায়, বুকে ও শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্রের আঘাতের অসংখ্য চিহ্ন রয়েছে।