পানি নিষ্কাশনের দাবিতে সড়ক অবরোধ

গত কয়েক দিনের প্রবল বর্ষণে ঠাকুরগাঁও পৌর শহরের সরকারপাড়া প্লাবিত হওয়ায় ওই এলাকার যাতায়াতের বিঘ্ন ঘটে। বুধবার সকালে পানি নিষ্কাশনের দাবিতে সড়ক শহরের সার্কিট হাউজের সামনে সড়ক দেড় ঘন্টাব্যাপী অবরোধ করে এই এলাকার পানিবন্দী মানুষ। সরকারপাড়া মহল্লায় পানিবন্দী জাহাঙ্গীর ও তোরাব মানিক জানান, ড্রেনেজ ব্যবস্থা না থাকায় একটু বৃষ্টি হলেই হাঁটু পানি লেগে থাকে। পৌরসভায় একাধিকবার আবেদন করার ফলেও অদ্যাবধি কোন কাজ হয়নি। গত কয়েক দিনের বৃষ্টিতে এলাকার রাস্তাঘাট ডুবে গেছে। পরে পৌর কর্তৃপক্ষের আশ্বাসে পানিবন্দী মানুষেরা অবরোধ তুলে নেয়। পৌর কাউন্সিলর সাজু জানান, সরকারপাড়া এলাকায় ড্রেনের কাজ চলছে। পৌরসভা থেকে পানি নিষ্কাশনের জন্য ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এসএমএ মইন জানান, ঠাকুরগাঁও পৌরসভার সকল ড্রেনের কাজ শেষের দিকে। ড্রেনের কাজের জন্য কিছু এলাকায় বন্যার পানিতে প্লাবিত হয়েছে।