কাউখালীতে জাতীয় মত্স্য সপ্তাহ পালন
কাউখালী (রাঙ্গামাটি) সংবাদদাতা
প্রকাশ : ১০ জুলাই ২০১৩, ২২:০৯
কাউখালীতে জাতীয় মত্স্য সপ্তাহ সমাপনী অনুষ্ঠানে মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোয়ারা বেগম বলেছেন, মাছ চাষ করে অর্থনৈতিকভাবে যেমনি স্বাবলম্বী হওয়া যায় তেমনি বেকারত্বও দূর হয়। মাছ চাষ করে এ এলাকার অর্থনৈতিক উন্নয়নে বিপ্লব ঘটানো যাবে। তিনি মাছ চাষে এগিয়ে এসে অর্থনৈতিক উন্নয়ন ঘটানোর জন্য সকলের প্রতি আহবান জানান।